Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন

আসামে এগিয়ে বিজেপি জোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৪০ পিএম

আসামে এগিয়ে বিজেপি জোট

বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৭০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।  স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।  নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৭০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে,  ১২৬টি বিধানসভা আসনের ভোট গণনা সোমবার সকাল ৮টায় শুরু হয়। এর মাধ্যমে নির্ধারিত হবে, ক্ষমতাসীন এনডিএ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারবে কি না, নাকি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতা দখল করবে।

রাজ্যের ৩৫টি জেলার ৪০টি কেন্দ্রে ভোট গণনা চলছে। ‍বেশিরভাগ জেলায় একটি কেন্দ্রেই সব আসনের ভোট গণনা হচ্ছে। তবে নগাঁও জেলায় তিনটি আলাদা কেন্দ্রে গণনা চলছে। এ ছাড়া কোকরাঝাড়, তিনসুকিয়া ও জোরহাট জেলায় দুটি করে গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে।


এদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি দাবি করেছে, এনডিএ প্রায় ১০০টি আসন পেতে পারে। 

অন্যদিকে, গৌরব গগৈর নেতৃত্বাধীন কংগ্রেসও আশাবাদী যে, আসোম সনমিলিত মোর্চা (এএসএম) প্রায় সমান সংখ্যক আসন পেয়ে ১০ বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম