নিহত দু’জনই সন্দেহভাজন বন্দুকধারীর আত্মীয় ছিলেন বলে জানা গেছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ স্পেনের এল এজিদো শহরে ভয়াবহ এক বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১৯ মে) পুলিশ জানিয়েছে, রাতের বেলায় এই ঘটনা ঘটে এবং সন্দেহভাজন একজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
স্পেনের সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, নিহত দু’জনই সন্দেহভাজন বন্দুকধারীর আত্মীয় ছিলেন।
তবে ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
একইদিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারের মসজিদেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন দুই বন্দুকধারীরও।
সোমবার (১৯ মে) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে (আইসিএসডি) এ হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স ১৭ বছর। আরেকজনের ১৯ বছর। দুজন আবার গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

