Logo
Logo
×
   

আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে কিম জং উনের ‘অটল ইচ্ছা’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে কিম জং উনের ‘অটল ইচ্ছা’

পিয়ংইয়ং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: এপি/কেসিএনএ

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও গভীর করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরকে তিনি প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় কিম জং উন এ মন্তব্য করেন। বুধবার (১ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য প্রকাশ করে।

বার্তায় কিম জং উন বলেন, দীর্ঘ ঐতিহাসিক ভিত্তি এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা ডিপিআরকে–চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই তাদের দল ও সরকারের অটল নীতি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক দুই দেশের মধ্যে পারস্পরিক কমরেডসুলভ বন্ধুত্ব ও আস্থা আরও গভীর করেছে। এ বৈঠককে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উপলক্ষ হিসেবে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পর এটি ছিল উত্তর কোরিয়ায় তার প্রথম সফর।

এই সফরের সময় দুই নেতা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষায় ‘সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক’ আরও জোরদারে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা গ্রহণ করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সফরকালে শি জিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .