Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

ইউরোপে সেনা কমাতে চেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম

ইউরোপে সেনা কমাতে চেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপে মার্কিন সেনা সংখ্যা আরও কমানোর একটি পরিকল্পনা প্রস্তুত করেছিলেন।  তবে পরে সেই  প্রস্তাবটি স্থগিত করা হয়।  বৃহস্পতিবার (২ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেগসেথ এই পরিকল্পনাটি ন্যাটোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ব্রাসেলসে হওয়া এক বৈঠকে ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন।

প্রস্তাবিত সেনা হ্রাসের পরিমাণ আগের সিদ্ধান্তগুলোর চেয়েও বেশি হতো। এর আগে পোল্যান্ডে একটি সাঁজোয়া ব্রিগেড মোতায়েন বাতিল করা হয়েছিল এবং রোমানিয়া থেকে একটি পদাতিক ব্রিগেড প্রত্যাহার করা হয়েছিল।


প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের জানানো হলে পরে প্রস্তাবটি স্থগিত করা হয়।

হেগসেথ ন্যাটোর সামরিক প্রধানদের জানাতে চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইউরোপে আরও সেনা কমানোর প্রস্তুতি নিচ্ছে।


এর আগে মে মাসে ট্রাম্প প্রশাসন ইউরোপ থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছিল।

তথ্যসূত্র: আনাদোলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম