Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগি দেওয়া নিয়ে লঙ্কাকাণ্ড, আহত ১২!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগি দেওয়া নিয়ে লঙ্কাকাণ্ড, আহত ১২!

দুই পরিবারের মধ্যে তুমুল মারামারি হয়। ছবি: সংগৃহীত

খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করায় ভারতের বিহারে একটি বিয়েবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়েছে। কনেপক্ষের এই আয়োজনে ক্ষুব্ধ হয়ে বরপক্ষের লোকজন চড়াও হলে দুই পরিবারের মধ্যে চরম সহিংস সংঘর্ষের সৃষ্টি হয়। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা বেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল। বিপত্তির শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশনের সময়। 

বরপক্ষের একটি দল দাবি করে, বিয়ের মেন্যুতে খাসির মাংস রাখার কথা থাকলেও তাদের থালায় মুরগির মাংস দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বরপক্ষের কয়েকজন প্রথমে কনেপক্ষের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

মুহূর্তের মধ্যেই সেই মৌখিক বিতর্ক হাতাহাতি এবং পরবর্তীতে একটি বড় ধরনের সহিংস সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বেগতিক দেখে কনেপক্ষের কিছু সদস্য লাঠিসোঁটা নিয়ে বরপক্ষের অতিথিদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বেশ কিছু ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিছু মানুষ লাঠি দিয়ে একে অপরকে আঘাত করছেন, এমনকি কাউকে কাউকে খোলা তলোয়ার উঁচিয়েও তাণ্ডব চালাতে দেখা গেছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে গুরুতর জখম হওয়া ১২ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত সহিংসতার পেছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই গভীর তদন্ত শুরু করেছে।

সূত্র: সামা টিভি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম