Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ এএম

ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, উপযুক্ত সময়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আটকে দিয়ে সেগুলো ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

বুধবার (২৯ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি বলেন, এই ‘সন্ত্রাসী হামলা’ আবারও ইরাকের মাটি থেকে চালানো হয়েছে এবং ‘ইরান-সংশ্লিষ্ট’ গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।

নিজেদের দেশ ও সম্পদের সুরক্ষায় ‘সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের’ বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন আল-মালকি। 

তিনি আরও বলেন, সৌদি আরব ‘উপযুক্ত সময়ে ও স্থানে এই হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে’।

সূত্র: আলজাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম