দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৫ শিশুসহ নিহত ১২
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
বাসটিতে প্রায় ৭৮ জন যাত্রী ছিলেন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ট্রোম্পসবার্গ ও ইডেনবার্গের মধ্যবর্তী এন-১ মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৫ শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেপটাউন থেকে জিম্বাবুয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে প্রায় ৭৮ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং পাঁচজন গুরুতর আহত বলে জানা গেছে।
দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়।
