Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার নাগরিকের সংখ্যা ঊর্ধ্বমুখী, নেপথ্যে কী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার নাগরিকের সংখ্যা ঊর্ধ্বমুখী, নেপথ্যে কী

সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাগারে রয়েছেন চীনে। ছবি: সংগৃহীত

গত চার বছরে বিদেশের বিভিন্ন কারাগারে বন্দি দক্ষিণ কোরিয়ার নাগরিকের সংখ্যা ২৫ শতাংশের বেশি বেড়েছে।  দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা কিম জুন-হোয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জানান, চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত বিশ্বের ৫৪টি দেশে মোট ১ হাজার ৩২৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাবন্দি রয়েছেন।  ২০২২ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৫৫ জন। সে হিসাবে চার বছরে বন্দির সংখ্যা বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক রয়েছেন চীনের কারাগারে।  সেখানে বন্দির সংখ্যা ৪২৪ জন।  এরপর রয়েছে জাপানে ২৫৪, ভিয়েতনামে ২০৪, যুক্তরাষ্ট্রে ১৩৮, ফিলিপাইনে ৬১, কম্বোডিয়ায় ৫৪ এবং থাইল্যান্ড ৪৩। 


এর মধ্যে ভিয়েতনামে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। ২০২২ সালে সেখানে ৪২ জন কারাবন্দি থাকলেও বর্তমানে সেই সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে ২০৪ জনে পৌঁছেছে।

অপরাধের ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি বন্দি রয়েছেন প্রতারণার মামলায়।  এর সংখ্যা ৩৩২ জন।  এরপর রয়েছে মাদক-সংশ্লিষ্ট অপরাধে ২৯১ জন, হত্যা মামলায় ১২৮ জন, জুয়ার অভিযোগে ৯১ জন, চুরির মামলায় ৬৯ জন এবং যৌন নিপীড়ন বা হয়রানির অভিযোগে ৫২ জন।


এ ছাড়া সংগঠিত অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট অপহরণের অভিযোগে আরও ৩৪ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বিদেশে কারাবন্দি রয়েছেন। এসব ঘটনার মধ্যে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনাও রয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .