Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পাকিস্তান-সৌদির সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি, যা বললেন এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম

পাকিস্তান-সৌদির সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি, যা বললেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে আঙ্কারার যৌথ প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়, ‘ভ্রাতৃপ্রতিম’ সব দেশেরই এই চুক্তিতে যোগ দেওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করার কয়েক ঘণ্টা পর এরদোগান এমন মন্তব্য করলেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।


পোস্টে এরদোগান বলেন, ‘এই চুক্তি পারস্পরিক প্রতিরোধক্ষমতার ভিত্তিতে করা হয়েছে। এর মাধ্যমে তিন দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে, প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্প বাস্তবায়ন হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা বাড়বে।’

তিনি আরও বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকারও এই চুক্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। চুক্তিটি কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি। বরং যারা এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা চায়, সেই সব ভ্রাতৃপ্রতিম দেশ এতে যোগ দিতে পারবে।

তথ্যসূত্র: জিও নিউজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম