Logo
Logo
×
   

আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

সৌদিতে হুথিদের হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিন্দা জানানোর বিষয়টি স্বাগত জানিয়েছে। সৌদি আরব বলছে, নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে তারা স্বাগত জানায়।

মন্ত্রণালয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছে, এমন কর্মকাণ্ড ও লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে, যেগুলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, নৌ চলাচলের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলে। 

একই সঙ্গে এসব কর্মকাণ্ড ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করেছে সৌদি আরব।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুমোদন ছাড়া গত ৩ জুলাই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ১৩ জুলাই হোদেইদা বিমানবন্দরে বিমান অবতরণের ঘটনাকেও নিন্দা জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদ আরও স্মরণ করিয়ে দিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২২১৬ অনুযায়ী ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও সত্তার কাছে অস্ত্র, সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বা এ ধরনের সহায়তা সরবরাহ, বিক্রি কিংবা হস্তান্তর নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার আওতায় হুথিরাও রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম