Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি দিলেন দিপকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি দিলেন দিপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সংগৃহীত ছবি

ভারতে থেমে যাওয়া দিল্লির যন্তর মন্তরের আন্দোলন ফের শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পার্টির সভার জন্য হল ভাড়া না পাওয়ার ক্ষোভে তিনি এ কথা বলেন। 

দিপকের অভিযোগ, বুধবার (১২ আগস্ট) সভার জন্য একটি হল খুঁজছিলেন তারা। কিন্তু পাননি। দিপকে জানিয়েছেন, ‘ওপর থেকে চাপ’ দেওয়ার কারণেই কেউ হল ভাড়া দিতে সম্মত হননি। সেই প্রসঙ্গেই যন্তর মন্তরে আবার আন্দোলনের কথা বলেন তিনি।

দীপকে বলেন, ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই খুব শিগগিরই যন্তর মন্তর সিজন টু আসছে।

বুধবার সভা আয়োজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ দিল্লিতে আমাদের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল। আমরা একটি হল খুঁজছিলাম, কিন্তু কেউই আমাদের ভাড়া দিতে রাজি হচ্ছিল না। সবাই বলছিল ওপর থেকে চাপ আসছে।

দিপকে বলেন, ‘আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। রসিদও আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে, যদি তারা এখানে সিজেপি-র সভা হতে দেন, তাহলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।’

দিপকে বলেছেন, এই সবকিছু বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশের যুবসমাজকে ভয় পায়। যদি তারা মনে করে যে এই ধরনের তুচ্ছ কর্মকাণ্ডে আমরা ভয় পেয়ে যাব, তবে তারা মারাত্মক ভুল করছে।’

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নয়াদিল্লির যন্তর মন্তরে বড় ধরনের ছাত্র আন্দোলন হয়। পরবর্তীতে আন্দোলন দীর্ঘায়িত হয় এবং দেশজুড়ে তা রাজনৈতিক রূপ নেয়। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন মহল থেকেও বক্তব্য আসে। শেষ পর্যন্ত কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপরও আন্দোলন ঘিরে হওয়া মামলাগুলো নিয়ে বিতর্ক থামেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম