Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৩১ এএম

ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখে, তবে রাশিয়াও পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তেল বহনকারী রাশিয়ার বেশ কয়েকটি জাহাজ আটকে দেয় ইউরোপ। এমনকি তারা এসব জাহাজ থেকে জব্দ করা তেল বা পণ্য বিক্রি করে দেওয়ারও অনুমতি পেয়েছে।

এই ঘটনাকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ আখ্যা দিয়ে পুতিন বলেছেন, এমনটা চলতে থাকলে রাশিয়াও যেখানে প্রয়োজন সেখানে পাল্টা ব্যবস্থা নেবে। ইউরোপকে উচিত জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর এক মহড়া চলাকালে এই হুঁশিয়ারি দেন পুতিন। একইসঙ্গে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা ও উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী করেছেন। 

এদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম