Logo
Logo
×
   

আন্তর্জাতিক

রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ৪ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি নভোরোসিস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি নভোরোসিস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন।  এতে অন্তত ৪টি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।  এ ছাড়া এ হামলায় শিশুসহ ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে ৩শ কিলোমিটারেরও বেশি দূরে চালানো এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার তীব্রতায় নভোরোসিস্ক বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরের তথ্যমতে, হামলায় কয়েকজন হতাহত হয়েছেন।


এদিকে ইউক্রেনীয় হামলার জবাবে কৃষ্ণসাগরে পালটা আক্রমনের কথা জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফল আঘাত হেনেছে রুশ বাহিনী। একইসঙ্গে জ্বালানি ডিপো ও বেশ কিছু বন্দর অবকাঠামো ধ্বংসেরও দাবি করেছে মস্কো। এছাড়া হামলা হয়েছে ওডেসার একটি শপিং মলে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সাফ জানিয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী জাহাজে কোনো ধরনের হামলা চালানো যাবে না। বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা রক্ষায় নভোরোসিস্কের তেল রফতানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্যও ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।


পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তা ‌দস্যুতা হিসেবে গণ্য হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .