Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বাড়ি সংস্কারের সময় দেয়ালে মিলল বিপুল স্বর্ণ, মালিক কে তা নিয়ে প্রশ্ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

বাড়ি সংস্কারের সময় দেয়ালে মিলল বিপুল স্বর্ণ, মালিক কে তা নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় মাটির নিচের দেয়াল থেকে প্রায় ৯০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকার বেশি) মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণের বার ও মুদ্রা উদ্ধার করা হয়েছে। ড্রেন তৈরির জন্য পাইপ বসানোর সময় নির্মাণশ্রমিকরা হঠাৎ এই গুপ্তধনের সন্ধান পান।

শ্রমিকরা জানান, কাজ করার সময় ড্রিল করতেই দেয়ালের ভেতর থেকে স্বর্ণের কয়েন বেরিয়ে আসে। প্রথমে সেগুলোকে সাধারণ এক ইউরোর কয়েন মনে হলেও পরে স্বর্ণের বার দেখতে পেয়ে তারা বুঝতে পারেন এটি মূল্যবান স্বর্ণে। সাথে সাথেই তারা ঘটনাটি স্থানীয় পুলিশকে জানান। পুলিশ পুরো বাড়ি তল্লাশি করে সোনাগুলো নিরাপদ স্থানে নিয়ে গেছে এবং কাউকে সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছে।

বাড়িটি বর্তমানে একটি স্থানীয় দাতব্য সংস্থার মালিকানাধীন। সংস্থাটি আশা করছে, এই অর্থ তাদের সেবামূলক কাজে সহায়ক হবে।

বেলজিয়ামের আইন অনুযায়ী, এই সোনার আসল মালিকের খোঁজ পেতে পাঁচ বছর সময় দেওয়া হবে। যদি এই সময়ের মধ্যে কোনো আসল মালিক না পাওয়া যায় এবং এতে কোনো অপরাধের প্রমাণ না মেলে, তবে পুরো স্বর্ণ বাড়িটির মালিক দাতব্য সংস্থা এবং সন্ধানকারী শ্রমিকদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

সূত্র: বিবিসি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .