Logo
Logo
×
   

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত বেড়ে ৬৮

Icon

শরীফ উদ্দিন, আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:১৩ এএম

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত বেড়ে ৬৮

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে।

শনিবার (১৫ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

লেক কারিবা জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। সাম্প্রতিক সময়ে দেশটির ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .