Logo
Logo
×
   

আন্তর্জাতিক

আসন্ন নির্বাচনে কী চায় ইসরাইলিরা?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

আসন্ন নির্বাচনে কী চায় ইসরাইলিরা?

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক ভূরাজনীতির চেয়ে দেশটির অভ্যন্তরীণ সংকটগুলোই ভোটারদের কাছে মূল বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। অতীতে নির্বাচনী প্রচারণায় ফিলিস্তিন প্রসঙ্গ কিংবা দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব বড় ভূমিকা রাখলেও, বর্তমানে দেশটির মূলধারার রাজনীতিতে এই বিষয়গুলো অনেকটাই গুরুত্বহীন।

বিশ্লেষকদের মতে, ভোটারদের প্রধান মনোযোগ এখন ইসরাইলের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর। সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার উদ্যোগ এবং নিরাপত্তা ব্যবস্থার পদগুলোতে দলীয় লোক নিয়োগ নিয়ে বিরোধীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। 

অন্যদিকে, কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিয়ে সাধারণ ধর্মনিরপেক্ষ নাগরিকদের সঙ্গে ধর্মীয় গোষ্ঠীগুলোর বিভাজন আরও গভীর হয়েছে। 

পাশাপাশি ইসরাইলের ভেতর বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরা নিজস্ব এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতা বৃদ্ধির অভিযোগ করলেও আগামী নির্বাচনে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সম্ভাবনা সংকুচিত হয়ে পড়েছে। সামগ্রিকভাবে, বহিরাগত সংঘাতের চেয়ে দেশের শাসনকাঠামো ও সামাজিক সংকটগুলোই আসন্ন নির্বাচনের গতিপ্রকৃতি নির্ধারণ করছে। 

সূত্র: আল-জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .