Logo
Logo
×
   

আন্তর্জাতিক

আফ্রিকায় খনিধসে শতাধিক নিহত, চলছে উদ্ধার অভিযান

Icon

আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

আফ্রিকায় খনিধসে শতাধিক নিহত, চলছে উদ্ধার অভিযান

ধসে পড়া খনিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি কারিগরি সোনার খনিধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ধসেপড়া খনিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির একটি স্থানীয় খনি শ্রমিক সমিতির জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দেশটির ক্যামেরুন সীমান্তবর্তী জামবোয়ে গ্রামে একটি খনিধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন এক সরকারি কৌঁসুলি। তবে নিহতের সঠিক সংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ওই কৌঁসুলি বলেন, ধসেপড়া খনিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং খনিটি কারা পরিচালনা করছিল, তা জানতে তদন্ত শুরু করা হবে।

ক্যামেরুনের কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পেরিয়ে কোনো আহত ব্যক্তি দেশটিতে প্রবেশ করলে তাদের গ্রহণ ও চিকিৎসাসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।

আফ্রিকার বিভিন্ন দেশে জীবিকার অন্যতম উৎস কারিগরি খনিশিল্প। তবে দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপত্তার নিম্নমানের কারণে এ ধরনের খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .