Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে দুই দিনের সফরে আজ রোববার (২৩ আগস্ট)  প্যারিসে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।  এই সফরে হরমুজ প্রণালির বিকল্প পথ তৈরির পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প পথ তৈরির পরিকল্পনার মধ্যে রয়েছে উপসাগরের বাইরে ওমানের বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো, সৌদি আরবসহ বিভিন্ন দেশে তেল পরিবহণের পাইপলাইন সম্প্রসারণ বা দ্বিগুণ করা এবং নতুন রেলপথ নির্মাণ।


সোমবার (২৪ আগস্ট) বিকেলে ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং এর বিকল্প বাণিজ্যপথ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম