Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

হরমুজ প্রণালিতে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালিতে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ‘আল সালাম ২’ নামের ট্যাংকারটি বুধবার (২৬ আগস্ট) রাতে আঘাতপ্রাপ্ত হয়। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কী কারণে জাহাজটিতে আঘাত হেনেছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।  

ঘটনাটি এমন সময় ঘটল, যখন এর মাত্র একদিন আগে গ্রিসের তেলবাহী ট্যাংকার ‘মেট্রো ভেনেজ’ও একই অঞ্চলে হামলার লক্ষ্যবস্তু হওয়ার খবর পাওয়া যায়।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় একের পর এক সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটছে। নতুন এই হামলার ঘটনায় অঞ্চলটির নৌ চলাচল ও জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম