Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। 

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওআইসির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে নির্বাচিত করেন। খবর আনাদোলুর।

বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিমর তাহার স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া তাহার মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে।

ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও কাজ করেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর। এই মেয়াদ একবার নবায়ন করা যায়। মহাসচিব নির্বাচনে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব দেওয়া ও সমান সুযোগের নীতি বিবেচনা করা হয়। প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়।

ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিবের পদ দেওয়ার কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। তবে মহাসচিব নির্বাচনের সময় পালাক্রম ও ভৌগোলিক ভারসাম্যের বিষয়টি বিবেচনা করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা শুরুতেই আফ্রিকার সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তাকে ওআইসির মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। এ সময় মৌরিতানিয়াকে উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে উল্লেখ করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদ ফিলিস্তিন ইস্যুকে সংস্থার অগ্রাধিকারের শীর্ষে রাখার কথা বলেন। রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক দিক থেকে এটিই ওআইসির আলোচনার প্রধান বিষয় হিসেবে বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া ইসলাম বিদ্বেষ মোকাবিলা, মুসলমানদের প্রতি ঘৃণাসূচক বক্তব্য প্রতিরোধ, পারস্পরিক সংলাপ ও সম্মান সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আরও বিস্তৃত অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ওআইসির প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করেন তিনি।

৬৬ বছর বয়সি ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া তিনি ২০১৪ সালে লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি, আবাসিক সমন্বয়কারী এবং মানবিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সিরিয়ায় একই পদে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতী হয়ে উঠলো

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতী হয়ে উঠলো

লেবু ফুলের সুবাস ছড়ানো শহর আজ ভেসে গেছে রক্তে!

সুদান গৃহযুদ্ধ লেবু ফুলের সুবাস ছড়ানো শহর আজ ভেসে গেছে রক্তে!

একই গর্ভে জন্ম নেওয়া ৯ সন্তান, পাঁচ বছর পর কেমন আছে তারা?

একই গর্ভে জন্ম নেওয়া ৯ সন্তান, পাঁচ বছর পর কেমন আছে তারা?

আরও পড়ুন

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম