Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরাককে হেলিকপ্টারসহ ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

ইরাককে হেলিকপ্টারসহ ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকের কাছে প্রায় ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি

ইরাকের কাছে প্রায় ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম মডেলের হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত প্যাকেজে হেলিকপ্টারের পাশাপাশি জিএইউ-১৯ তিন ব্যারেলের মেশিনগান, রকেট ব্যবস্থা, ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড সেন্সর, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা, রেডিও, খুচরা যন্ত্রাংশ এবং স্থল সহায়তা সরঞ্জাম রয়েছে।


এ ছাড়া পাইলট ও রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ এবং মার্কিন সরকার ও ঠিকাদারদের মাধ্যমে প্রকৌশল, কারিগরি ও সরবরাহসংক্রান্ত সহায়তাও এই চুক্তির আওতায় থাকবে।

সোমবার (৩১ আগস্ট)  মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী হবে।


দপ্তরটি আরও জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবিলায় ইরাকের সক্ষমতা বাড়বে। বিশেষ করে হেলিকপ্টারের মাধ্যমে সেনা ও সরঞ্জাম পরিবহন, নজরদারি এবং আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা আরও উন্নত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম