Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজয়ের আদলে গণেশমূর্তি, তামিলনাড়ুতে নতুন বিতর্ক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

বিজয়ের আদলে গণেশমূর্তি, তামিলনাড়ুতে নতুন বিতর্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের আদলে তৈরি হওয়া কয়েকটি গণেশমূর্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের চেন্নাইয়ের কোরুক্কুপেটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর সভাপতি বিজয়ের আদলে তৈরি হওয়া কয়েকটি গণেশমূর্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এসব মূর্তি অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি নাইনার নাগেন্দ্রন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নাইনার নাগেন্দ্রন বলেন, দেবতার মূর্তিকে কোনো ব্যক্তির প্রচার বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার মানুষের ধর্মীয় অনুভূতিকে খাটো করে।

তার অভিযোগ, ব্যক্তিগত প্রচার ও রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য গণেশের মতো পূজিত দেবতার রূপ পরিবর্তন করা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

বিজেপি নেতার আরও অভিযোগ, রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ধর্মীয় উৎসব ব্যবহারের সুযোগ দলীয় কর্মীদের দেওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে বিজয়ের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নাগেন্দ্রন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বিতর্কিত মূর্তিগুলো দ্রুত সরিয়ে ফেলা এবং আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিযুক্ত আয়োজকদের গ্রেফতারের দাবিও জানান তিনি। 

এদিকে টিভিকে সূত্র জানিয়েছে, দলের কর্মীদের ওই মূর্তিগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিজয়ের আদলে এমন মূর্তি তৈরির ঘটনা গত আট বছর ধরে হয়ে আসছে বলেও জানা গেছে।

ঘটনাটি তামিলনাড়ুতে ধর্মীয় উৎসব ও রাজনৈতিক প্রচারের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। রাজ্যটিতে প্রতিবছর বিভিন্ন স্থানীয় সংগঠন ও গোষ্ঠী বড় বড় বিনায়ক (গণেশ) মূর্তি স্থাপন করে। পরে সেগুলো শোভাযাত্রার মাধ্যমে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

সন্তান জন্মালেই সরকারি হাসপাতাল থেকে দেওয়া হবে সোনার আংটি, যারা পাবেন

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

আরও পড়ুন

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম