Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি

সিজেপি প্রধান অভিজিৎ দিপকে ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া ও কারচুপির গুরুতর অভিযোগে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন ক্ষুব্ধ তরুণরা। 

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে পুরো ভারতজুড়ে আবারও বড় ধরনের গণআন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, ভারতীয় একটি জাতীয় পত্রিকায় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও ভোটার তালিকা নিয়ে কারচুপির খবর প্রকাশের পরেই এই বিতর্ক সামনে আসে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে নির্বাচনে বাড়তি সুবিধা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে কেটে ফেলা হয়েছে।

এই ঘটনার জেরে ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে হুঁশিয়ারি দিয়ে জানান, শনিবারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর ‘গান্ধী জয়ন্তী’র দিন মুম্বাই থেকে শুরু করে পুরো দেশে নতুন করে তীব্র আন্দোলন শুরু করা হবে। মূলত বেকার তরুণদের নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জন্ম নেওয়া এই ব্যাঙ্গাত্মক আন্দোলনটি অল্প সময়েই মোদি সরকারের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঘটনাটি নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসও রাস্তায় নেমেছে। ভারতের বিভিন্ন প্রান্তে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে তারা সিইসির গ্রেফতার ও বিচার দাবি করেছে। তবে ভারতের নির্বাচন কমিশন ও শাসকদল বিজেপি এই সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর মিথ্যে দোষ চাপাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই তরুণদের আন্দোলনের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

নির্বাচন কমিশনারদের বিজেপি সদর দপ্তরে বসার পরামর্শ অভিজিতের

নির্বাচন কমিশনারদের বিজেপি সদর দপ্তরে বসার পরামর্শ অভিজিতের

শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের

শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের

ভারতে আবারও আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে আবারও আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

বিক্ষোভকারীদের ব্যাপারে আগাম তথ্যভাণ্ডার বানাবে দিল্লি পুলিশ

ককরোচদের আন্দোলন থেকে শিক্ষা বিক্ষোভকারীদের ব্যাপারে আগাম তথ্যভাণ্ডার বানাবে দিল্লি পুলিশ

মন্ত্রীদের বাংলো সাজাতে ৯২ কোটি টাকা, স্কুলের বেহাল দশা নিয়ে প্রশ্ন ককরোচ পার্টির

মন্ত্রীদের বাংলো সাজাতে ৯২ কোটি টাকা, স্কুলের বেহাল দশা নিয়ে প্রশ্ন ককরোচ পার্টির

আরও পড়ুন

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম