Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরেই তরুণীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের গুয়াহাটিতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরদেহ উদ্বার করেছে পুলিশ। শনিবারের (২৬ সেপ্টেম্বর) ওই ঘটনায় তার সঙ্গে থাকা এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার হওয়া যুবকের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে তার বক্তব্য নিয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করে বলেছে, ঘটনাটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

গুয়াহাটি পুলিশ কমিশনার দেওরি বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে এবং পুলিশ সম্ভাব্য হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, মৃতদেহের আশপাশে বা মেঝেতে কোনো রক্ত পাওয়া যায়নি। 

তবে এখন পর্যন্ত এ ঘটনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। নিহতের পরিবারের এক বন্ধুর দাবি, ওই তরুণী তার মাকে কল করে জানিয়েছিলেন, তিনি এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। কিন্তু গভীর রাতে হঠাৎ মাকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর সম্ভবত ফোনটি কেড়ে নেওয়া হয়। তবে তার এই বক্তব্যকে এখনো খতিয়ে দেখা বাকি। 

অন্যদিকে, হোমস্টের তত্ত্বাবধায়কের বক্তব্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, রাতে এক ব্যক্তির চিৎকার শুনেছিলেন। ওই ব্যক্তি কাউকে উঠতে বলছিলেন। তিনি আরও বলেন, তিনি একটি পুরুষ কণ্ঠে দাদা ওঠো, ওঠো বলে চিৎকার শুনতে পান। 

নিহত তরুণীটি ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং যুবকটি ছিল মুসলিম। এ ঘটনাকে ঘিরে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ঘটনাটিকে কথিত ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করেন। ‘লাভ জিহাদ’ মূলত হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর প্রচারিত একটি ষড়যন্ত্র, যেখানে দাবি করা হয়, মুসলিম পুরুষরা ধর্মান্তরিত করার উদ্দেশে হিন্দু নারীদের প্রেমের সম্পর্কে জড়ান। 

বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ঘটনাস্থলে গিয়ে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে অবরোধ সরিয়ে নেওয়া হয়। 

সুত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতে কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

ভারতে কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি

আরও পড়ুন

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম