Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

তারাবিহ নামাজের প্রতি রাকাতের শুরুতে কি নিয়ত করতে হবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:২৩ পিএম

তারাবিহ নামাজের প্রতি রাকাতের শুরুতে কি নিয়ত করতে হবে?

তারাবিহ নামাজ। ছবি: সংগৃহীত

তারাবিহ নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয়। ১০ নিয়তে বিশ রাকাত তারাবিহ পড়েন মুমিন মুসলমান। প্রশ্ন হলো— তারাবিহ নামাজের নিয়ত কি প্রতি রাকাতে রাকাতে করা জরুরি? নাকি নামাজের শুরুতে করলেই যথেষ্ট হবে?

তারাবিহ নামাজের শুরুতে একসঙ্গে বিশ রাকাতের নিয়তে তারাবিহ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো— প্রতি দুই রাকাতেই স্বতন্ত্রভাবে তারাবিহ নামাজের নিয়ত করা। এ সম্পর্কে  ফতোয়ার কিতাবে এসেছে—

وهل يحتاج لكل شفع من التراويح أن ينوى التراويح، قال بعضهم: يحتاج، لأن كل شفع منها صلاة على حدة، والأصح أنه لا يحتاج لأن الكل بمنزلة صلاة واحدة (قاضيخان على هامش الهندية-1/237)

প্রশ্ন করা হয়েছে— তারাবিহ নামাজের প্রতি দুই রাকাত (এক শফা) নামাজের জন্য কি আলাদা করে তারাবিহর নিয়ত করা প্রয়োজন?

এ সম্পর্কে কিছু আলেম বলেছেন, প্রয়োজন আছে। কারণ তারাবিহর প্রতিটি দুই রাকাত আলাদা একটি নামাজ হিসেবে গণ্য হয়। তবে অধিক সঠিক মত হলো— আলাদা আলাদা নিয়ত করার প্রয়োজন নেই। কারণ পুরো তারাবিহ নামাজকে একটি নামাজের মতোই ধরা হয়। (কাজীখান, আল-হিন্দিয়ার হাশিয়া ১/২৩৭)

وهل يحتاج لكل شفع من التراويح أن ينوى التراويح؟ الأصح أنه لا يحتاج، لأن الكل بمنزلة واحدة، فإذا صلى التراويح مع الإمام ولم يجدد لكل شفع نية جاز (الفتاوى الهندية، زكريا-1/117، جديد-1/177، رد المحتار، زكريا-2/494، كرتاشى-2/45، الفتاوى التاتارخانية-2/323، رقم-255)

তারাবিহর প্রতি দুই রাকাতের জন্য কি আলাদা করে তারাবিহর নিয়ত করতে হবে?

সঠিক মত হলো— আলাদা নিয়ত করার প্রয়োজন নেই। কারণ পুরো তারাবিহ নামাজকে একসঙ্গে একটি নামাজের মতো ধরা হয়। তাই কেউ যদি ইমামের সাথে তারাবিহ পড়েন এবং প্রতিটি দুই রাকাতের জন্য নতুন করে নিয়ত না করেন, তবুও তার নামাজ শুদ্ধ হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/১১৭, নতুন সংস্করণ ১/১৭৭; রদ্দুল মুহতার ২/৪৯৪; কুরতাশি ২/৪৫; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩২৩, নং ২৫৫)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম