Logo
Logo
×
   

বিবিধ

৫ জেলায় নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৩৮ এএম

৫ জেলায় নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ফাইল ছবি

‘সুপারিনটেনডেন্ট (পুরুষ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এর মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ মে পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিবিএস অথবা বিডিএসসহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৭ মে ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬

আর্মি মেডিকেল কোর থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও তদূর্ধ্ব পর্যায়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থী ও এমপিএইচ ডিগ্রিধারীদের ক্ষেত্রে অগ্রাধিকার।

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ওয়েবসাইটের career-এ প্রবেশ করে পাসপোর্ট সাইজের সদ্য তোলা অফিসিয়াল ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .