Logo
Logo
×
   

চাকরি

৫০ পদে বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়োগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

৫০ পদে বাংলাদেশ শিশু হাসপাতালে নিয়োগ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।ছবি:সংগৃহীত

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সিনিয়র স্টাফ নার্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ৫০টি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৫০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে এবং সিনিয়র স্টাফ নার্স হিসেবে অন্তত ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

বয়স

সর্বোচ্চ বয়স: ৩২ বছর

বেতন ও গ্রেড

বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

আবেদনের নিয়ম

প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। পূরণকৃত আবেদন ফরম ২০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস সময় (সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

অধ্যাপক (ডা.) মো. মাহবুবুল হক

পরিচালক

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

আবেদন ফি

১,০০০ টাকা (পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে)

আবেদনের শেষ তারিখ

২০ জানুয়ারি ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .