Logo
Logo
×
   

চাকরি

বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন ৩৫ বছর বয়সেও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন ৩৫ বছর বয়সেও

বাংলাদেশ বিমান বাহিনী। ফাইল ছবি

বাংলাদেশ বিমান বাহিনীতে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) কোসং এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক ১০,০০০ টাকা করে বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

কোর্সের নাম: ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) কোসং এবং শিক্ষা (পদার্থ ও গণিত) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

বয়স: ২৩ জুন ২০২৬ তারিখে (ক) ২০-৩০ বছর (DE 2026B কোর্সের প্রার্থীদের জন্য) এবং (খ) ২১-৩৫ বছর (SPSSC 2026B কোর্সের প্রার্থীদের জন্য)

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত

শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা

সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন ২০২৬

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .