Logo
Logo
×
   

চাকরি

বিএমইটিতে চাকরির সুযোগ, ঘণ্টায় মিলবে ৮০০ টাকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:২৩ পিএম

বিএমইটিতে চাকরির সুযোগ, ঘণ্টায় মিলবে  ৮০০ টাকা

ফাইল ছবি

সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৭০ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। পর্তুগিজ, স্প্যানিশ, জাপানিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ ও ইতালিয়ান ভাষায় দক্ষ ব্যক্তিরা এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ মে এর মধ্যে আবেদন পাঠাতে হবে।

পদের সংখ্যা: ৭০টি।  এর মধ্যে—

জাপানিজ ভাষা: ৪০ জন

পর্তুগিজ ভাষা: ৬ জন

স্প্যানিশ ভাষা: ৬ জন

রাশিয়ান ভাষা: ৬ জন

ফ্রেঞ্চ ভাষা: ৬ জন

ইতালিয়ান ভাষা: ৬ জন

যোগ্যতা

পর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ান ও ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে ন্যূনতম লেভেল বি১ সনদ থাকতে হবে। জাপানিজ ভাষার জন্য এইচএসসি পাশের পাশাপাশি জেএলপিটি এন৩ বা সমমানের যোগ্যতা প্রয়োজন। ইতালিয়ান ভাষার ক্ষেত্রে লাগবে অন্তত লেভেল-এ২ সনদ।

সংশ্লিষ্ট দেশে তিন বছরের বেশি সময় অবস্থান করেছেন অথবা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সম্মানী

নির্বাচিত প্রশিক্ষকদের প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী দেওয়া হবে। তবে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা পর্যন্ত সম্মানী প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে ক্লিক করে দেখা যাবে।

পরীক্ষা

সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১৫ মে ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্র: ঢাকার মিরপুরে অবস্থিত ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (ডিটিটিটিআই)।

আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৬।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .