Logo
Logo
×
   

চাকরি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের চার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চার পদের একটিতে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। 

অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে। 

টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে ৬ জন, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১২ জন ও জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে চূড়ান্তভাবে ৫৭ জন নির্বাচিত হয়েছেন।

প্রার্থী কর্তৃক দাখিলকৃত একাডেমিক সনদ ও অন্যান্য দলিলাদিতে পরে কোনো ভুল/অসত্য তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য এবং চাকরিচ্যুত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .