ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্চেন্ডাইজার (ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা) পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ১৪ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের তথ্য
প্রতিষ্ঠান: যমুনা গ্রুপ
পদের নাম: মার্চেন্ডাইজার (ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য সম্পর্কে ভালো ধারণা, বিশ্লেষণাত্মক ও গাণিতিক দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীর বয়স
বয়স:২৫ থেকে ৩৫ বছর
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬

-6a40a0c18f8d0.jpg)