Logo
Logo
×
   

চাকরি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ কর্মী নিয়োগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ কর্মী নিয়োগ

ছবি: সংগৃহীত

পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে ১ হাজার ৪৬০ জনকে নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২২৩ টাকা পরিশোধ করতে হবে।

পদের নাম ও বিবরণ

পদের নাম

মিটার রিডার কাম-মেসেঞ্জার

লোকবল নিয়োগ

১ হাজার ৪৬০ জন (কম/বেশি)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন

নারী-পুরুষ (উভয়);

কর্মস্থল

যে কোনো স্থান।

বেতন ও ভাতা

১৪,৭০০ টাকা।

বয়সসীমা

১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

২১ জুলাই ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .