আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ‘মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার (অফিসার টু এসপিও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার (অফিসার টু এসপিও)
পদসংখ্য: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২৯ জুলাই ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।
