ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী, ক্ষেত্র সহকারী, অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দিচ্ছে। যারা পূর্বের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পদের নাম
১: অফিস সহকারী
২: ক্ষেত্র সহকারী
৩: অফিস সহায়ক
পদের সংখ্যা: ৫ টি
কর্মক্ষেত্র: অফিস ও বান্দরবানে
বেতন
১: অফিস সহকারী - ১৬ তম গ্রেড (৯৩০০-২২৪৯০)
২: ক্ষেত্র সহকারী- ১৬ তম গ্রেড (৯৩০০-২২৪৯০)
৩: অফিস সহায়ক- ২০ তম গ্রেড (৮২৫০-২০০১০)
আবেদনের যোগ্যতা
১: অফিস সহকারী- এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ লেখার সামর্থ্য থাকতে হবে। তফসিল ২ (ক) ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২: ক্ষেত্র সহকারী- বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ। যেসব শিক্ষার্থীর জীববিজ্ঞান রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩: অফিস সহায়ক- এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়স: ১৮-৩২
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ সময়: ১৪-৯-২০২৬

