Logo
Logo
×
   

চাকরি

৩৪২ বেসামরিক পদে বিমানবাহিনীতে চাকরির সুযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

৩৪২ বেসামরিক পদে বিমানবাহিনীতে চাকরির সুযোগ

ফাইল ছবি

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪৫ ক্যাটাগরিতে মোট ৩৪২ জনবল নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে- ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, ফায়ার ফাইটার, ড্রাইভার, নানা রকম ট্রেডসম্যান ও মিস্ত্রি, অফিস সহায়ক, বাবুর্চি, মালী, ক্লিনারসহ আরও অনেক। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

পদের ক্যাটাগরি: ৪৫টি

মোট শূন্যপদ: ৩৪২ জন

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ আগস্ট, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

জেলা: বাংলাদেশের সব জেলার প্রকৃত নাগরিকরাই আবেদন করতে পারবেন।

বেতন গ্রেড: ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেড 

আরও পড়ুন
মৎস অধিদপ্তরে জনবল নিয়োগ

আবেদন ফি: ৫০, ১০০ ও ১৫০ টাকা+ সার্ভিস চার্জ (পদ অনুযায়ী)

আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬, সকাল ১০টা 

আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬, বিকাল ৫টা

আবেদনের মাধ্যম: অনলাইন 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি জানতে এখানে ক্লিক করুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .