Logo
Logo
×
   

চাকরি

ইস্টার্ন ব্যাংকে চাকরি, বেতন ৩১ হাজার টাকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

ইস্টার্ন ব্যাংকে চাকরি, বেতন ৩১ হাজার টাকা

ইস্টার্ন ব্যাংক পিএলসি ব্রাঞ্চ ব্যাংকিং কার্যক্রমের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক ৩১ হাজার টাকা বেতনের সুযোগ রয়েছে।

পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: ফ্রেশ গ্র্যাজুয়েট বা নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে কাস্টমার সার্ভিস, হসপিটালিটি, ব্যাংকিং বা আর্থিক সেবা খাতে ৬ মাস বা এর বেশি মেয়াদের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাবলীল কথা বলার দক্ষতা, কম্পিউটার ও এমএস অফিসের জ্ঞান থাকতে হবে। কাস্টমার সার্ভিস ও ভালো যোগাযোগদক্ষতায় পারদর্শী হতে হবে।

বেতন ও সুবিধাদি: মাসিক সাকল্যে বেতন ৩১ হাজার টাকা। এ ছাড়া উৎসব ও পারফরম্যান্স বোনাস, চিকিৎসাভাতা, ছুটিসহ অন্যান্য সুবিধা রয়েছে। ১৮ মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী কর্মী হওয়ার সুযোগ রয়েছে।

প্রধান দায়িত্ব

শাখায় আসা গ্রাহকদের স্বাগত জানানো এবং তাঁদের প্রয়োজনীয় সেবা সম্পর্কে তথ্য দেওয়া। গ্রাহক লাইনে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং সঠিক কাউন্টারে পাঠাতে সহায়তা করা। ব্যাংকের বিভিন্ন সেবা, অ্যাপ ও এটিএম ব্যবহারে উৎসাহ প্রদান করা। ফরম পূরণ ও অ্যাকাউন্ট খোলার কাজে গ্রাহককে সহযোগিতা করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু বাছাই প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .