Logo
Logo
×
   

চাকরি

সোনারগাঁও হোটেলে জব সার্কুলার, আবেদন শেষ ৩১ আগস্ট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম

সোনারগাঁও হোটেলে জব সার্কুলার, আবেদন শেষ ৩১ আগস্ট

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার অন্যতম অভিজাত পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হোটেলটি অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: হোটেল, হাসপাতাল বা বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবনে সহকারী প্রকৌশলী বা রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .