সেলস ম্যানেজার নেবে এসিআই কোম্পানি, আবেদন শেষ ৬ সেপ্টেম্বর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটির ডুলক্স পেইন্টস বিভাগ সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: সেলস ম্যানেজার
বিভাগ: ডুলক্স পেইন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিপো ম্যানেজার এবং বিক্রয় কর্মীদের প্রশিক্ষণ ও তত্ত্বাবধানে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৬

