রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে আবেদন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ (১৯ আগস্ট) আবেদনটি করা হয়।
জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়াসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফশিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা রিট গতকাল (১৮ আগস্ট) সরাসরি খারিজ করেন হাইকোর্ট। রিট খারিজের এক দিনের মাথায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল বিভাগে আবেদন করলেন তিনি।
এদিকে বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনো বাধা নেই।
