Logo
Logo
×

Advertisement

অন্যান্য

রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

অপপ্রচারে লিপ্ত ছদ্মবেশী আওয়ামী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম

অপপ্রচারে লিপ্ত ছদ্মবেশী আওয়ামী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ)।

Advertisement

রেজিস্ট্রেশন বিভাগের সেবার মান ত্বরান্বিত করাসহ বিদ্যমান ভাবমূর্তি ধরে রাখার প্রশ্নে অপপ্রচারে লিপ্ত ছদ্মবেশী আওয়ামী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ)। 

বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে এ দাবির কথা জানানো হয়। 

গণমাধ্যমে পাঠানো বিআরএসএ সভাপতি ও চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান এবং খিলগাঁও সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে রেজিস্ট্রেশন বিভাগ যাদের হাতে এক রকম জিম্মি ছিল সম্প্রতি তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কর্মকর্তা-কর্মচারীকে টার্গেট করে মাঠে নেমেছেন। আওয়ামী সুবিধাভোগী এসব গুপ্ত চক্র বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ব্যবহার করে মিথ্যা ও গুজব তথ্য ছড়িয়ে দিচ্ছে। সাংবাদিক নামধারী একশ্রেণির চিহ্নিত চাঁদাবাজরা রেজিস্ট্রেশন বিভাগের চৌকস, মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের চরিত্র হরণ করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।  

বিবৃতিতে আরও বলা হয়, বদলি বাণিজ্যের অভিযোগ এনে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কিছু কর্মকর্তাকে জড়িয়ে মনের মাধুরি মিশিয়ে যা ইচ্ছা তাই লেখা হচ্ছে। কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই, এমনকি আত্মপক্ষ সমর্থনে কারো কোনো বক্তব্য না নিয়ে অনলাইনে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে। এর ফলে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা পারিবারিক ও সামাজিকভাবে যেমন হেয়প্রতিপন্ন হচ্ছেন, তেমনি আইন মন্ত্রণালয়সহ সরকারের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। 

বিবৃতিতে তারা বলেন, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকাণ্ড নিয়ে সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ কোনো অভিযোগ থাকলে সেটি নিয়ে যথাযথভাবে তদন্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া তদন্তে কেউ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ছাড়াও প্রচলিত আইনেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিআরএস এরকম যে কোনো উদ্যোগকে সব সময় স্বাগত জানিয়ে আসছে। ফলে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হিসেবে তদন্ত করতে পারে। তবে একই সঙ্গে বিআরএসএ আইনমন্ত্রীসহ সরকারের কাছে জোরালোভাবে এ দাবিও জানাতে চায় যে- যারা হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এহেন অপপ্রচার করছে তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

পাশাপাশি এ বিষয়ে শিগগিরই বিআরএসএ সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারিগরি বোর্ডের ৩৬০ ঘণ্টার শর্ট কোর্সে রেজিস্ট্রেশন শুরু

কারিগরি বোর্ডের ৩৬০ ঘণ্টার শর্ট কোর্সে রেজিস্ট্রেশন শুরু

সাবরেজিস্ট্রার নিয়োগে নতুন বিধিমালা

সাবরেজিস্ট্রার নিয়োগে নতুন বিধিমালা

অবশেষে নিয়োগবিধি পেল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট

অবশেষে নিয়োগবিধি পেল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কী আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের ৫ দফায়

কী আছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের ৫ দফায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম