Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

‘বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা’

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

Advertisement

বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় পেঁয়াজের দাম বাড়ানোয় জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। তিনি বলেন, এই মুহূর্তে পেয়াজের কোনও সংকট নেই। এরপরও বেড়ে গেছে।

কৃষি উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণ করার জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেয়াজের দাম ৭০ টাকা হলে সবার জন্য ভালো। বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না। ব্যবসায়ীদের কারসাজি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। 

পেঁয়াজের দাম যারা বাড়িয়েছেন, তাদের খুঁজে বের করবেন জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়েছে। এটা কারসাজি করে বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, ৭০ ভাগ আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হয়েছে। সবজির দাম সহনীয় আছে। সামনে আরও দাম কমবে। তবে এমনভাবে দাম যেন না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

আলু চাষীদের সহায়তার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলুতে এবার চাষীরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেয়ার চিন্তা ভাবনা চলছে। আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি।

কৃষি উপদেষ্টা জানান, ওসি-এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে, কৃষি কর্মকর্তাদেরও একইভাবে বদলি করা হবে। তিনি বলেন, ‘এরমধ্যে ২ জনকে বদলি করেছি। সবাই ভালো জায়গায় বদলি হতে চায়। এখানে ভালো মানে হলো যেখানে টাকা পয়সা আছে এমন জায়গা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

ডিম পাঙাশ ব্রয়লারের দাম নাগালের বাইরে আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে বাড়ছে ব্যবহার্যপণ্যের দাম, নেপথ্যে কারা?

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে বাড়ছে ব্যবহার্যপণ্যের দাম, নেপথ্যে কারা?

পেঁয়াজে কালো দাগ দেখলে কী করবেন, খাওয়া কি নিরাপদ?

পেঁয়াজে কালো দাগ দেখলে কী করবেন, খাওয়া কি নিরাপদ?

পেঁয়াজের খোসার যে ৬ অসাধারণ গুণ জানলে আর ফেলবেন না

পেঁয়াজের খোসার যে ৬ অসাধারণ গুণ জানলে আর ফেলবেন না

আরও পড়ুন

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম