Logo
Logo
×

Advertisement

জাতীয়

গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান মারুফ কামাল খানের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান মারুফ কামাল খানের

সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। ফাইল ছবি

Advertisement

নির্বাচনে জয়-পরাজয় মেনে নেওয়ার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেছেন, জনগণের রায় হাসিমুখে গ্রহণ করতে না পারলে, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, ‘ভোটে দুপক্ষ জিতবে না। জিতবে এক পক্ষ। আরেক পক্ষ রানার্স আপ হবে। তাদেরকে পালন করতে হবে বিরোধী দলের ভূমিকা। এই হারটা হাসিমুখে মেনে নিতে পারাটাই বড় কথা। ’

তিনি বলেন, মানুষের রায় মাথা পেতে নেওয়ার রীতিনীতি ও রেওয়াজ রপ্ত করতে না পারলে গণতন্ত্র আসবে না। নির্বাচনে হারলেই নানা রকম কারচুপির অভিযোগ তোলাকে তিনি দেশের একটি ‘মন্দ রাজনৈতিক সংস্কৃতি’ হিসেবে উল্লেখ করেন।

মারুফ কামাল খান আরও বলেন, দেশে দীর্ঘ সময় নির্বাচন ছিল না। তবে যখন বাংলাদেশের মানদণ্ডে মোটামুটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হত, তখনও পরাজিত পক্ষ ফলকে প্রশ্নবিদ্ধ করতে নানা অজুহাত তুলে ধরত।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আগাম মন্তব্য করে বলেন, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, তাদের উচিত দুঃখ থাকলেও জনগণের সিদ্ধান্তকে স্বাগত জানানো এবং বিজয়ী পক্ষকে অভিনন্দন জানানো।

ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ‘সুষ্ঠু ভোটই শেষ কথা নয়। ভোটের পরেও যেন অখণ্ড শান্তি বজায় থাকে সে ব্যাপারে ভূমিকা রাখতে হবে সবাইকে।’

পাশাপাশি বিজয়ী পক্ষের উদ্দেশে ‘উইনার টেক অল’ মানসিকতা পরিহারের আহ্বান জানিয়ে মারুফ কামাল খান বলেন, বিজয়ী ও বিজিতের মধ্যে বৈষম্য তৈরি না করে বিরোধী দলকে তাদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তবেই দেশে গণতন্ত্রের সূচনা ঘটতে পারে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশে গণতন্ত্র ফের শক্তিশালী হচ্ছে

বাংলাদেশে গণতন্ত্র ফের শক্তিশালী হচ্ছে

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম