Logo
Logo
×

জাতীয়

প্রশিক্ষণের জন্য ৮০ সহকারী ও সিনিয়র সহকারী সচিব মনোনীত

Icon

বাসস

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রশিক্ষণের জন্য ৮০ সহকারী ও সিনিয়র সহকারী সচিব মনোনীত

ইন ও প্রশাসন বিষয়ে পাঁচ মাসব্যাপী এক প্রশিক্ষণের জন্য ৮০ জন সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিবকে মনোনয়ন দিয়েছে সরকার।

আজ সোমবার জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স আগামী ১ মার্চ থেকে বিসিএস প্রকাশন একাডেমিতে আবাসিক সুবিধাসহ শুরু হবে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনোনীত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম (জেমস) এবং বিসিএস প্রশাসন একাডেমির ওয়েবসাইট (https://erp.bcsadminacademy.gov.bd/participant/registration) এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ১৪৪তম আইন ও প্রশাসন কোর্সের জন্য রিসার্চ ফেলো ও সহকারী সমন্বয়কারী কাজী মোহাম্মদ অনিক ইসলাম (মোবাইল : ০১৯১৮০৮৫৫৭৪) এবং ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের জন্য উপ-পরিচালক (গবেষণা) ও সহকারী সমন্বয়কারী তানিয়া ভূঁইয়া (মোবাইল : ০১৭৫৭১১৩৩৬৫)-এর সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে যোগাযোগ করা যাবে।

তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকায় রিপোর্ট করতে হবে।

অন্যথায়, তাদের ১ মার্চ থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম