Logo
Logo
×
   

জাতীয়

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দেবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দেবে সরকার

ক্রীড়াসেবীদের বৃত্তি ও ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সরকারের এ বিভাগের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত, অসমর্থ ক্রীড়াসেবী ও তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা দেওয়া হবে। এ লক্ষ্যে অনলাইন আবেদনও আহ্বান করা হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি ও ভাতার জন্য আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আগ্রহীরা sports-edu.online.info.bd (শিক্ষাবৃত্তির জন্য) এবং sports-allowance.online.info.bd (ভাতার জন্য) লিংকে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .