Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণার দাবি বিএফইউজে-ডিইউজের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণার দাবি বিএফইউজে-ডিইউজের

ফাইল ছবি।

Advertisement

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে ৫ দিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার ( ৯ মার্চ) বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছে। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। 

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইতোমধ্যে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। 

বিএফইউজে ও ডিইউজে নেতারা সংবাদপত্রে গত বছরের ন্যায় এবারও ন্যূনতম ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ

আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না

দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না

অসুস্থ হয়েও অফিস ছুটি নিতে কেন অপরাধবোধ কাজ করে? জানাল গবেষণা

অসুস্থ হয়েও অফিস ছুটি নিতে কেন অপরাধবোধ কাজ করে? জানাল গবেষণা

পূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন

পূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম