Logo
Logo
×
   

জাতীয়

হত্যা মামলায় শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

হত্যা মামলায় শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড আবেদন

ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।  

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ ৫০০-৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। তারা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে, এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম