বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা আফজাল নাছের। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পল্টন থানা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তার আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ২৯ মার্চ বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) ছিলেন আফজাল নাছের।