Logo
Logo
×
   

জাতীয়

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে অবস্থিত একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরবর্তীতে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বনানীর ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়ির ১১তলায় আগুনের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট সাতটি করা হয়। তাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .