Logo
Logo
×
   

জাতীয়

বাংলাদেশের প্রার্থিতায় মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম

বাংলাদেশের প্রার্থিতায় মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওথমান এবং গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট ও জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট নির্বাচনী কার্যক্রমে যুক্ত মিসবাহ বি.এস. চৌধুরী-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এ সময় বাংলাদেশ সরকারের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান-এর প্রতি মালয়েশিয়া তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

বৈঠকের শেষে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম