Logo
Logo
×
   

জাতীয়

বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা ১২ জুন

Icon

বাসস

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৩৬ এএম

বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা ১২ জুন

বাংলাদেশ বার কাউন্সিল। ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা আগামী ১২ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।

বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে আগামী ১২ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য পরে যথাসময়ে জানানো হবে।

পরীক্ষা-সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনে স্নাতক পাশের পর আইন পেশায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার ছয় মাস পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া যায়।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন একজন আইনজীবী।

আইনজীবী হিসেবে সনদ দেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম